নাটোরে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

রতন আলী, নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে ট্রাক এবং মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ একই ৮ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পরস্পর আত্মীয়। 

নিহতরা হলেন —জাহিদুল ইসলাম,তার স্ত্রী শেলি, শেলির বোন আঞ্জুমান আরা, তার বোন আন্নি,খালা লিমা, আনু বেগম, সীমা খাতুন ও চালক চালক শাহাবুদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ থেকে একটি মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রুগী দেখতে যাচ্ছিল কয়েকজন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমাড়ি ব্রীজ একাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক  মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার নারীসহ পাঁচ জন নিহত হন। মাইক্রোবাসে থাকা অপর তিনজন গুরুতর আহত হলে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আর বাকি দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল তিনটার দিকে রাজশাহী মেডিকেলে সেই দুই জনেরও মৃত্যু হয়। এ নিয়ে মাইক্রোবাসে থাকা চালকসহ মোট আটজনই মৃত্যুবরণ করেন।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন  জানান, ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রো বাসের সকল যাত্রী নিহত হয়েছে। চালকসহ নিয়তের সংখ্যা মোট আটজন। নিহত ৬ জনের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।