জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল ক্যাম্পাসে একযোগে নবীন বরন অনুষ্ঠান পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

আলামীন রংপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল ক্যাম্পাসে একযোগে নবীন বরন অনুষ্ঠান পালন করে। অনার্স  (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের  নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার সকাল ১০টায়  প্রত্যেক  ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের শুভসূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  প্রত্যেক ক্যাম্পাসে সম্মানিত অধ্যক্ষরা । অধ্যক্ষরা  বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন  “নবীন শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষসহ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা  শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রী প্রতিনিধি। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথাবার্তা বলেন বক্তারা।

নবীনবরণ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে  প্রত্যেক ক্যাম্পাসের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে নবীনদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

নবীন শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ  ক্যাম্পাসের এমন আন্তরিক আয়োজনে আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন এবং  জাতীয় বিশ্ববিদ্যালয়ের  গর্বিত অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করে  ছাত্র সংসদ ও সাংস্কৃতিক পরিষদ।