সদর উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় গনতন্ত্র চর্চা ও জাতীয় পর্যায়ে গনতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে দেশ ব্যাপী তৃণমূল বিএনপি প্রতিনিধি নির্বাচনের ধরাবাহীকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৩ নং দিঘলী ইউনিয়ন বিএনপির কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মোঃ গোলাম সরোয়ার সাধারণত সম্পাদক পদে কাজী নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

রবিবার ৬ জুলাই দিঘলী উচ্চ বিদ্যালয়ে দিনভর অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি রিটার্নিং কর্মকর্তা এড.হাফিজুর রহমান। জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি বদরুল আলম শ্যামল চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেনের, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ন আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউসুফ ভুঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

এসময় নির্বাচন পরিচালনা কমিটি রিটার্নিং কর্মকর্তা এড.হাফিজুর রহমান বলেন,যারা হেরেছেন তারাও আমাদের লোক যারা জিতেছেন তারাও আমাদের লোক। সবাই মিলেমিশে দলকে এগিয়ে নিবেন।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন বলেন, বিগত সরকারের অত্যাচার নির্যাতনে আমাদের সকল নেতা-কর্মীরা অত্যাচারিত। এখনই সময় চুড়ান্ত ভাবে এ্যাণী চৌধুরীকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এই জনপদকে গড়তে হবে।বিজয়ী সভাপতি গোলাম সরোয়ার বলেন, দিঘলীর নেতা কর্মীরা নেতা নির্বাচনে ভুল করেনি। আমার ত্যাগকে মূল্যায়ন করে আমাকে বিজয়ী করেছে।এই দিঘলীর মাটি হবে এ্যাণী চৌধুরীর ঘাঁটি।সাধারণ সম্পাদক বলেন, সবাইকে নিয়ে দিঘলী ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করা হবে।

এই কাউন্সিলে তিনটি পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন,এবং ৪৫৮ জন ভোটার তাদের ভোট প্রধান করেছেন।চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান মোঃ ইউসুফ ভুঁইয়া ভোটের ফলাফল ঘোষনা করেন।ফলাফল অনুযায়ী কাউন্সিলে মোঃ গোলাম সরোয়ার ছাতা প্রতীকে ৩০১ভোট পেয়ে সভাপতি এবং কাজী নুরুল আমিন মাছ প্রতীকে ১৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোঃ আনোয়ার হোসেন বাস প্রতীকে ২১৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।