“সাহিত্য, সংস্কৃতি ও মানবতার পথে নারীর দীপ্ত প্রতীক — সওদা খানম মিনু”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

আলামিন, রংপুর: সওদা খানম মিনু একজন সাহিত্যে স্বর্ণপদক প্রাপ্ত লেখক, সঙ্গীতজ্ঞ, কণ্ঠশিল্পী, নাট্যকার ও ছড়াকার । জন্ম গাইবান্ধা জেলায় । তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। শৈশব কাল থেকে তিনি লেখালেখির জগতে প্রবেশ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অনেক 

১) শ্রাবনীর নীল কষ্ট ২) এসো ব্যাকরণ শিখি ৩) নিভৃতে দ্বীপ শিখা ৪) শিশু মনের বায়না  ৫) নতুন ব্যাকরণ শিখি ৬) মিষ্টি ছড়া-২  কবিতার সংকলণ  ৭) ছন্দে  আল কোরআন৷ ৮) গভীর ভালোবাসা ৯) নীল শিখা ১০) নারী চেতনার ইতিহাস  ইত্যাদি বই লেখে সুনাম অর্জন করছেন। 

 এযাবৎ তিনি “বাংলাদেশ” টেলিভিশনের তালিকাভুক্ত।

বাংলাদেশ বেতার ঢাকা “খ” শ্রেণির কণ্ঠশিল্পী। সঙ্গীতে অনন্য অবদানের জন্য তিনি পেয়েছেন অনেক পুরুষ্কার । 

সঙ্গীতচর্চার বিকাশে তিনি বহুমাত্রিক অবদান রেখেছেন। 

 তিনি মানবতা ও সমাজসেবিকা হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশে।