টেকনাফে সাগরে  দু’টি নৌকার সংঘর্ষে এক জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে  উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে দু’টি মাছ ধরার নৌকার সংঘর্ষে হেলাল উদ্দিন নামে এক জেলে নিহত হয়েছে। 

নিহত, হেলাল উদ্দিন টেকনাফ সদর ইউনিয়ন পশ্চিম খোনকার পাড়া সেলিম মাঝির ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জেলে মো. ইব্রাহিম। 

তিনি বলেন, আজ শুক্রবার(২০ জুন) দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ খোনকার পাড়া নারকেল বাগান নৌকা ঘাট সংলগ্ন উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে দুটি মাছ ধরার নৌকার সংঘর্ষে হেলাল উদ্দিন নামে একজন জেলে নিহত হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নৌ-ঘাট সংলগ্ন সাগরে  দু’টি নৌকার সংঘর্ষ হেলাল নামে একজন নিহতের  বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, গত সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারনে সাগর উত্তাল,অনেক মাছ ধরার নৌকা ও বড় ফিশিং ট্রলার সাগর থেকে নৌ-ঘাটের ফিরে আসে।