চাঁদপুরের মতলব উত্তর বিএনপির ঈদ পূর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার পটিয়ারপাড় গ্রামে এ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন- কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।

আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএস জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মিয়া মনজুর আমিন স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা সরকার, ড. জালাল উদ্দিনের রাজনৈতিক সচিব খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, সাবেক সহ-সভাপতি বশির আহমেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, মামুন সরকার, মুরাদ বেপারী, মীর শরীফ, সদস্য ফয়েজ মেম্বার, নাছির মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু সহ শত শত নেতাকর্মী।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার আবেগ ও ভালবাসা প্রকাশ করে বলেন, “দীর্ঘ প্রায় ১৭ বছর পর একত্রে হতে পেরেছি। এতে করে আমাদের আনন্দ বন্যা বইছে। আমরা খুবই আবেগ্লাপুত। আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।”