২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিল থেকে বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করেন সদর উপজেলা ইউএনও

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব উন্নয়ন তহবিল থেকে বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা। 

আজ বুধবার সকালে সদর উপজেলার উত্তর জয়পুরে রাজস্ব উন্নয়ন তহবিল থেকে বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করেন।

তিনি ২০২৪ সালের ৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের তদারকি করছেন।

উল্লেখযোগ্য যে, জামশেদ আলম রানা ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।