লাইসেন্স না থাকায় মাটির মায়া রিসোর্টে ১লাখ টাকা জরিমানা! 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় গাজীপুরের শ্রীপুরে মাটির মায়া রিসোর্ট কর্তৃপক্ষকে ১লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোবাবার দুপুরের দিকে উপজেলার উত্তর পেলাইদ গ্রামে অবস্থিত ওই রিসোর্টে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের মেজিস্ট্রেট মো: শহীদ উল্লাহ। অভিযানে রিসোর্ট কর্তৃপক্ষ থেকে নগদ ১ লাখ টাকা আদায় করা হয়। 

আদালত সূত্রে জানা গেছে, মাটির মায়া ইকু রিসোর্টে অভিযান চালানোর সময় কর্তৃপক্ষ তাদের ব্যবসা পরিচালনার জন্য কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি। পরে আইন অনুযায়ী তাদের নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, লাইসেন্স না থাকায় রিসোর্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান চলবে।’