নরসিংদীতে সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নরসিংদী জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য মাওলানা মোছলেহুদ্দীন ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিশের শূরার অন্যতম সদস্য আমজাদ হোসাইন। জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী আমিরুল ইসলাম আমীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী সদরের আমীর মাহফুজ ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রশিদ খান,   সাবেক জেলা প্রচার সেক্রেটারী সামসুল ইসলাম এবং উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম প্রমুখ।

আলোচনা ও ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ রমজান মাসের পবিত্রতা বজায় রাখা ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।