
মো.ওমর ফারুক, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা গ্রামে বজ্রপাতে এক গরুর মৃত্যু হয়েছে এবং গরুর মালিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২ টার সময় চরমোহনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে নিজ বাড়ির গোয়ালে গরুকে ঘাস দিতে যান আমির হোসেন (৬০)। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলেই একটি গরু মারা যায় এবং আমির হোসেন গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বজ্রপাতের ঘটনা বেড়ে গেছে। তারা সবাইকে বজ্রপাতের সময় খোলা জায়গায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
