রামগঞ্জে লাঞ্চবক্স রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক:

রামগঞ্জে লাঞ্চবক্স রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী উপজেলার বাইপাস সড়কের কাচা বাজার সংলগ্ন লাঞ্চবক্স রেষ্টুরেন্টের যাত্রা শুরু হয়। রেষ্টুরেন্ট কর্নধর মোঃসজিব বলেন আমরা ভিন্ন আঙ্গিকে সম্পূর্ণ পরিস্কার পরিচ্ছন্ন ও নতুনভাবে খাবার পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা জামায়াতে আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন আল্লাহ তায়ালা ব্যাবসাকে সম্পূর্ণরুপে হালাল করেছেন আমরা সঠিকভাবে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবো তাই সকলে হালাল ব্যবসায় মনযোগী হবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মাঈদ,রামগঞ্জ বাজারের দোকান মালিকগন। এই সময় আরও উপস্থিত ছিলেন মোঃমনির হোসেন,মোঃ মনির হোসেন, সাংবাদিক জহিরুল ইসলাম ও সাংবাদিক মোঃ হাছানুর জামান ভূঁইয়া সহ প্রমুখ।