চাঁদপুরে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ : জেলা প্রশাসক মোহসীন উদ্দিন 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ শফিক তপাদার, জেলা প্রতিনিধি চাঁদপুরঃ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুর ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৫ জানুয়ারি-২০২৫ থেকে ১৯ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত ১ মাস যাবৎ তাঁত, বস্ত্র, চারু ও কারু, পাটজাত পণ্য মেলা বা প্রদর্শনী হবে। ৫ জানুয়ারি-২০২৫ থেকে ২০ জানুয়ারি-২০২৫ পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে থাকবে, ব্যাডমিন্টন, কাবাডি, সিক্সার ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট। কর্মশালা ও ফেস্টিভ্যাল আয়োজনের মধ্যে রয়েছে ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিভার অন্বেষণে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা।

তিনি বলেন, তরুণরা এ পৃথিবীকে বদলে দিবে।তরুণদের একত্রিত করা হচ্ছে তারুন্যের উৎসব।

তাদেরকে এঙ্গেজ করাটাই মেলার মূল উদ্দেশ্য। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠেয় এ উৎসব আগামীতে টেকসই ভবিষ্যৎ গড়া এবং তরুণদের, সৃজনশীলতা ও উদ্যমের সফল বাস্তবায়ন ঘটিয়ে ক্ষুধামুক্ত, দূষণমুক্ত ও বেকারত্বহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য মাইলফলক হবে বলে বিশ্বাস করি। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই উৎসবের এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রেলি, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, প্রতিভা অন্বেষণ, জনসচেতনতা বিষয়ক কার্যক্রম, প্রদর্শনী, কর্মশালা ও বিভিন্ন ফেস্টিভ্যাল আয়োজন, জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষার্থে ডাটাবেস ও ওয়েবসাইট, অনুদান ও বৃত্তি, ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন, জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করা হবে। এ উৎসব চাঁদপুর জেলার তরুণদের আরো সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, যারা মঞ্চনাটক করতে চায়, তাদের নিয়ে বসতে হবে। মঞ্চ নাটক যারা করে তারা অনেকদিন ধরে এ সুযোগটা পাচ্ছে না। আমরা মিটিং করেছি। আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা লাস্ট দিনে ঢাকা থেকে শিল্পী আনবো।

 বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে, ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের ভাবনাগুলো নিবেন। আমাদের পিঠা উৎসব আছে, কারা এ উসৎবে অংশগ্রহন করতে চাচ্ছে তাদের তালিকা করতে হবে। মাদক রিলেটেড একটা কর্মশালা করতে হবে। কোনটা মাদক কোনটা মাদকের কুফল তা অবগত পারেন। বাল্যবিবাহ ও পরিবেশ দূষনের উপর মানুষদের সচেতন করতে হবে। তারুন্যের উৎসব হলো সবাইকে তা জানানো। আমি এ প্রোগ্রামগুলোকে জেলা প্রশাসনের না করে, জনগণের প্রোগ্রাম করতে চাই। এ শহরের মোলহেড থেকে শুরু করে আনাছে কানাছে যত পলিথিন আছে তা কুড়িয়ে পেলতে হবে। যেখানে মশা জন্ম নেয়, তা নষ্ট করে পেলবো। পাট ব্যবহারে আপনাদের সচেতন হতে হবে। আগে নিজেকে বদলাতে হবে, তাহলে দেশ বদলানো যাবে।