ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার বিকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের আশুরা হসপিটালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান।

প্রশাসন সূত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে লক্ষ্মীপুর পৌর শহরের ১২ নং ওয়ার্ড আশুরা হসপিটাল এলাকায় লক্ষ্মীপুর বিআরটিএ ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত গণপরিবহণ-মোটরযান চালনার অপরাধে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী ১১ জনের ৩৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।