নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মোয়াজ্জেম হোসেন বাবলু বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “রাজনৈতিক মামলায় মোয়াজ্জেম হোসেন বাবলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”