
লক্ষ্মীপুর জেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানচাপায় মো. রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিহান সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের রামানন্দি গ্রামের ভাঙারি ক্রেতা রুবেল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ভাঙারি দোকান থেকে বের হয়ে শিশুটি দৌড়ে রাস্তা পার হচ্ছিল, ঠিক সেই সময় তার উপরে গাড়ি উঠে যায়। এতে করে শিশু মো. রিহান ঘটনাস্থলেই মারা যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চালক পিকআপ রেখে পালিয়ে গেছে। পরবর্তীতে পিকআপটি জব্দ করা হয়েছে।
