চাঁদপুর জেলায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলায় ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির নতুন বই বিতরণ করা হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি) সকালে শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক। 

এ সময় জেলা প্রশাসক নতুন শিক্ষাবর্ষের বই পাঠদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মমিন হোসেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিসমত আরা শাফি বন্যাসহ শিক্ষকরা।

এছাড়া ওইদিন সকালে জেলার ৮ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়েছে।