
নোয়াখালী জেলায় শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী ও খুদে শিক্ষার্থীরা।
রোববার সকালে সদরের মাইজদী মধুসুদন গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
জাতীয় ইমাম খতীব ওলামা সংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি ও মধুসদন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি শাহাদাত হোসাইন জাফরীকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম খতিব ওলামা সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান ও সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি গিয়াস উদ্দিন রহমানী, মাওলানা ইমাম উদ্দিন আনছারী, বিকিরন শিল্পী গোষ্ঠীর পরিচালক মুফতি মুহসিন বিন কাশিম, কারী এমদাদ, হাজী আব্দুর রহীম বাবুল, মুফতি নুরুল হক, মসজিদ কমিটির হাজী তাজুল ইসলাম, মুকুল, তপুসহ প্রমুখ। পরে এক র্যালির মাধ্যমে বিদায়ী ইমামকে সম্মাননা দেয়া হয়।
