বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে গত মঙ্গলবার বিকেলে আনন্দ শোভাযাত্রা আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা। 

এ সময় শোভাযাত্রাটিতে বাধা প্রদান করে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের কর্মী-সমর্থকরা। 

পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিততে নিয়ন্ত্রণ আসে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। 

হাজিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জনান, বিকেলে বিএনপির একটি পক্ষ শোভাযাত্রা আয়োজন করলে অন্য একটি পক্ষ তাতে বাধা প্রদান করে।