লক্ষ্মীপুর সদরে দুই দাখিল মাদ্রাসায় ইউএনওর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নির্দেশনা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদরের দুটি দাখিল মাদ্রাসায় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

 বুধবার (অদ্য) তিনি কুশাখালী ইউনিয়ন ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও ঝাউডগী মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় এসব পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সামগ্রিক শিক্ষা পরিবেশ পর্যবেক্ষণ করেন। এসময় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত পাঠদান এবং ফলাফল উন্নয়নের বিষয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ইউএনওর এ পরিদর্শন ও নির্দেশনা শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।