নোয়াখালীতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় গরুবোঝাই ট্রাক চাপায় জহিরুল ইসলাম রাহুল (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম রাহুল উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।  

স্থানীয় সূত্র, সকালে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটর সাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিল। যাত্রা পথে মোটর সাইলেটি ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি গরুবোঝাই ট্রাক তাদের মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘাতক চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।