পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম দুর্ঘটনায়  মৃত্যুবরন করায় ৫ লাখ টাকার চেক বিতরণ : পুলিশ সুপার সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার :

সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম এর পরিবারকে বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান।

চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবদুস সালাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ২৪ জুন ২০২৪খ্রিঃ তারিখে মৃত্যুবরণ করায় মরহুমের পরিবারকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার ৬ জুলাই মরহুমের পরিবারকে মাননীয় আইজিপি মহোদয়ের ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা হস্তান্তর করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। 

মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মরহুমের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রয়েছে।” মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পুলিশ সুপার তাদেরকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।