চাঁধপুরের কচুয়া থানার নতুন ওসি আবদুল হালিম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক আবদুল হালিম চাঁদপুর জেলার কচুয়া থানায় নতুন থানা ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেছেন। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) তাঁর নতুন কর্মস্থল কচুয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেন। 

তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবিতে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ওসি আবদুল হালিম চট্রগ্রাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

 কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় তিনি জন্ম গ্রহন করেন। কচুয়ার সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে,স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুধীজন,সাংবাদিকসহসকলের সহযোগীতা কামনা করেছেন।