
কয়েক বছর ধরে অবৈধ ভাবে ফুচকা তৈরি করে ব্যাবসা পরিচালনা করে আসছে শরীয়তপুরে আব্দুর রহমান।
গত সোমবার (৯ ডিসেম্বর) চাঁদপুর জেলার হাজীগঞ্জ এ চৌরাস্তা রামগঞ্জ রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের পরিচালক নুর হোসেন রুবেল।
সে সময় অবৈধ উপায়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরির অপরাধে মিম ফুসকা হাউজ মালিক আব্দুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করার সময় কারখানার মালিক সটকে থাকায়, বাড়ির মালিক নিজেই অর্থদণ্ড পরিশোধ করেন। অভিযান পরিচালনা করার সময় সার্বিক ভাবে সহযোগিতা করেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম।
জেলা ভোক্তা অধিকার পরিচালক আরো বলেন আমি কাজ করতে ইচ্ছুক, তাই সকলের সহযোগিতা নিয়ে জেলার সকল অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সহ অসাস্হ্যকর পরিবেশ রোধে অভিযান পরিচালনা অব্যহত থাকবে, যদিও ওই ফুচকা কারখানাকে প্রাথমিক জরিমানা করা হয় তবে তাকে আইন মেনে সরকারি সকল নিতামালা মেনে এবং স্বাস্থ্য সন্মত ভাবে খাদ্য তৈরি করার নির্দেশ প্রধান করি।
