বিদায়ী সংবধর্না ও ভালবাসায় সিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বিদায়ী সংবধর্না ও ভালবাসায় সিক্ত লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ। 

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল গিয়াস উদ্দিন ড্রিলশেডে আয়োজিত বিদায় সংবর্ধনায় অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী’র সঞ্চালনায় বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা ও ঐতিহ্যের সাথে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদকে।

বিদায় কালে পুলিশ সুপার লক্ষ্মীপুর জেলার সকল স্তরের অফিসার ও ফোর্সের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন। 

লক্ষ্মীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ও সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, আরআই (পুলিশ লাইন্স), ডিআইও-১, ওসি (ডিবি), সকল টিআই, কোর্ট ইন্সপেক্টর, ওসি (এমটি), সকল থানার অফিসার ইনচার্জগণ, ইন্সপেক্টর তদন্তগণ, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।