
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগর চর মার্টিন ইউনিয়নে এক ব্যবসায়ীকে মারধর করে মালামালসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
গত মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৮ টার দিকে এলাচের বাপের বাড়ি সমাজ এলাকায় এই ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের হামলায় মুদি ব্যবসায়ী ইব্রাহিম খলিল নূরী আহত হন। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের এলাচের বাপের সমাজ এলাকার নূর মিয়া দরবেশের ছেলে।
ব্যবসায়ী ইব্রাহিম খলিল নূরী চর মার্টিন ইউনিয়নের যুবদলের সদস্য।
ইব্রাহিম খলিল নূরী বলেন, আমার নগদ অর্থ ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় এবং আমার পকেটে আমার মেয়ের জামাইয়ের রিয়াল ছিলো তাও নিয়ে যায় সন্ত্রাস বাহিনী। আমি ৫ আগস্ট মুন্সী হাট বাজারে মিছিলে গেছিলাম। সেটা কে কেন্দ্র করে আমার উপর হামলা করে দোকানের ভিতরে ঢুকে সবুজ, রাশেদ রাছেল, রাজিব আর বাকীরা ছিলো দোকানের বাহিরে।
তিনি আরও বলেন, আমার মাথায় ও শরীরে আঘাত করে আমি করইতলা হাসপাতলে ভর্তি হই। আমাকে দেখার জন্য অনেক বিএনপির নেতাকর্মীরা আসেন। আমার সাথে আমাদের সাবেক এমপি নিজাম সাহেবের সাথে কথা হয়। তিনি বলেন এর বিচার হবে।
এলাকার স্থানীয় লোকজন জানান, ওনাকে এই ভাবে মারধোর করা ঠিক হয় নাই। আমরা একই এলাকার লোক একই সমাজে বসবাস করি। আমরা কেউ ভয়ে আগাতেই পারিনি। পরবর্তীতে চিৎকার দিয়ে এলাকার মানুষকে জড়ো করলে তারা পালিয়ে যায়।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের দায়িত্বশীল কাউকেই বক্তব্য পাওয়া যায় নি। তবে সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, থানাগুলোতে পুলিশের কার্যক্রম দ্রুত শুরু করতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে এ সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বিষয়টি তাদের জানানোর অনুরোধও করেন।
