জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। 

আজ বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহকে সেক্রেটারি মনোনীত করা হয়। 

সকালে নুরনবী জেলা জামায়াতের আমির এসইউএম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন।

আজ বুধবার বিকালে বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেন।

অ্যাডভোকেট মুরাদ বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করেন।”

পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

 ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। তবে অন্য কোনো কারণ জানাননি। 

দলীয় সূত্র : নুরনবী গত ৪ বছর জেলা জামায়াতের সেক্রেটারি। তিনি বর্তমানে সদর উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা। তার পৈতৃক বাড়ি কমলনগরে।