ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলাধীন পুরাতন তেওয়ারীগঞ্জ বাজারে মঙ্গলবার ভোর রাত ৪ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১১ টি দোকান পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

খরব পেয়ে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, ফার্মেসী, মুদি দোকান, কাপড়ের দোকান।

 এ সময় ক্ষয়ক্ষতি নিরূপণ করে আর্থিক সাহায্য প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময়মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।