
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার উপজেলার চানন্দী ইউনিয়নে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার সমাধান হলো। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব তাঁর ব্যক্তিগত অর্থায়নে মৌলভী ও আলামিন গ্রামের জন্য দুটি কাঠের সেতু নির্মাণ ও সংস্কার করেছেন।
সেতুগুলো প্রতিটি দৈর্ঘ্য ৬০–৭০ ফুট ও প্রস্থ ৭ ফুট, যা দিয়ে সিএনজি, ব্যাটারি চালিত রিকশা ও যাত্রীবাহী যান চলাচল করতে পারবে। সেতু দুটির মাধ্যমে প্রায় ৬ হাজার মানুষ দৈনন্দিন যাতায়াতের ঝুঁকি কমাতে পারবে।
চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে ব্রিজ না থাকার কারণে গ্রামের মানুষদের নানা কষ্ট পোহাতে হতো। এখন সেতুটি নির্মাণ হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে।”
প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, “স্থানীয় জনগণের দুর্ভোগ দূর করতে সেতু নির্মাণ করেছি। বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।”
