
নরসিংদীর রায়পুরায় ঈদ-উল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ৩০মার্চ বিকাল রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ শত দুঃস্থ অসচ্ছল পরিবারের হাতে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, সেমাই ২ প্যাকেট ও নুডুলস ৩ প্যাকেট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধূরীর সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি চেয়ারম্যান রহমান শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা থানা অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরাম এর সভাপতি আল আমিন ভূঁইয়া মাসুদ সহ সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
