কক্সবাজার রাবিতা বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে কুতুপালংদারুস সালাম আল ইসলামিয়া মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • টেকনাফ প্রতিনিধি :

রাবিতাতুল মাদারিস আল-ইসলামিয়া কক্সবাজার ‘র  ২০২৪ এর কেন্দ্রীয় পরীক্ষায় জামাতে নাহুমের (৬ষ্ঠ শ্রেণী) পরীক্ষায় সফলতা অর্জন করেছে উখিয়া থানার অন্তর্গত কুতুপালং  মাদ্রাসা দারুস সালাম আল  ইসলামিয়া’য় এ বছর কেন্দ্রীয় পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণ করে ২৮ টি প্রতিষ্ঠান থেকে ২৬৪ জন ছাত্র । পাসকৃতদের মধ্যে মারকায (জিপিএ ৫) পেয়েছে ২৭ জন এবং মুমতাজ গ্রেড   অর্জন করে ৩৫ জন, জায়্যিদ জিদ্দান গ্রেড অর্জন করে  ৬৩ জন এবং জায়্যিদ ৫০ জন ও মাকবুল গ্রেড অর্জন করে ১৭ জন। পাসের হার ৬২.০৫ শতাংশ। 

ভালো ফলাফল অর্জন করার ব্যাপারে মাদ্রাসা দারুস  সালামের  মুহতামিম ( প্রিন্সিপাল) হাফেজ শেফায়েত উল্লাহ সাহেব বলেন, এ সাফল্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। গর্বের কোন বিষয় নেই।  আমাদের সম্মানিত  শিক্ষকবৃন্দ,  ছাত্র ও অভিভাবকরা সারা বছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। তিনি বলেন, পরীক্ষায় ভালো ফল লাভের পাশাপাশি একজন শিক্ষার্থী যেন যোগ্য ও আমলী আলেম এবং  ভালো মানুষ হয়ে জীবন গড়তে পারে, সে ব্যাপারেও মাদ্রাসা দারুস সালাম সর্বদা সচেষ্ট থাকে। 

হে আল্লাহ! আমার মতো অধমের খেদমতে পরিচালিত মাদরাসার সুনাম দিনদিন বৃদ্ধি করে দিন। আমাকে সহ মাদরাসার সকলকে কবুল করে নিন। যারা মাদরাসার প্রতি মুহাব্বাত রাখেন, তাদের মুহাব্বত বৃদ্ধি করে দিন। দ্বীনের এই মারকাযকে নাজাতের ওসিলা হিসেবে কবুল কিরে নিন।

কক্সবাজার জেলার  ২৮ টি মাদ্রাসা থেকে ২৬৪ জন জামাতে নাহুমের শিক্ষার্থী অংশগ্রহণ করে, তারমধ্যে মেধা তালিকার (GPA 5) ২৭ জনের মেধা তালিকায় ২ জন মাদ্রাসা দারুস সালামের সম্মিলিত মেধা তালিকায় যারা স্থান পেয়েছে ।

১/মুহাম্মদ হামীম পিতা মোহাম্মদ আবদুল জব্বার (২৩ তম খ) 

২/ মুহাম্মদ নাঈমুল ইসলাম পিতা হাফেজ নুরুল আমিন (২৩ তম গ)

বিশেষত জামাতে নাহুমের শ্রেণী শিক্ষক মাওলানা মুফতী আতাউল্লাহ রহমানি  সাহেব ও মাদ্রাসা পরিচালক,হিতাকাঙ্ক্ষীসহ সবার শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় মাদরে ইলমীর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

আখলাক ও আফকারের চূড়ায় উঠে খাউফে ইলাহীর ছায়ায় থেকে জাতির দুর্দিনে উম্মাহর প্রয়োজনে তোমাদের মেধা ও শ্রম কবুল হোক, কামিয়াব হোক।

আরজগুজার

হাফেজ শেফায়ত উল্লাহ সাহেব 

মুহতামিম,মাদ্রাসা দারুস সালাম আল-ইসলামিয়া                              

                   কুতুপালং,উখিয়া,ককসবাজার।