লক্ষ্মীপু‌রের রায়পুর বামনী‌তে বিট পু‌লি‌শিং সভা ওপেন হাউজ ডে অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন বামনী ই‌উ‌পি‌তে বিট পু‌লি‌শিং সভা ওপেন হাউজ ডে অনু‌ষ্ঠিত হয়।

বু্ধবার বি‌কেল ৪টার দিকে রায়পুরের বামনী ইউ‌নিয়নের আনন্দ বাজারে উক্ত বিট পু‌লি‌শিং সভা ওপেন হাউজ ডে অনু‌ষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন বামনী ইউ‌পি চেয়ারম্যান তাফাজ্জল হো‌সেন মুন্সী। 

উক্ত ওপেন হাউজ ডে সভায় প্রধান অ‌তি‌থি উপস্থিত ছি‌লেন , রায়পুর থানার অ‌ফিসার ইনচার্জ ইয়া‌ছিন ফারুক মজুমদার ও রায়পুর বামনীর বিট পু‌লিশ অ‌ফিসার মো. মাঈন উ‌দ্দিন, বামনী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তাফাজ্জল হো‌সেন মুন্সী এছাড়া ও আ‌রো উপ‌স্থিত ছি‌লেন বামনী ই‌উ‌পি সদস্য নুর আলম মিয়াজী, ইব্রা‌হিম খ‌লিল এবং গ্রাম পু‌লিশ সদস্য সহ অন্যান্য ব্যা‌ক্তি বর্গ ।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ব‌লেন , আমরা পু‌লিশ জনগ‌নের সেবক , অপরাধ দম‌নে আমরা সব সময় আপনা‌দের সেবায় নি‌য়ো‌জিত থাকি , এবং য‌দি কেউ দে‌শের আইন সৃঙ্খলা প‌রিপন্থী কোন ক‌াজ ক‌রলে আমরা স‌র্বোচ্চ ব্যাবস্থা গ্রহন কর‌বো এ‌তে জনগনের সা‌র্বিক সহ‌যো‌গিতা কামনা ক‌‌রি।

এছাড়া ও রায়পুর থানাধীন বামনী ইউ‌নিয়‌নের বিট পু‌লিশ অ‌ফিসার জনাব মাঈন উ‌দ্দিন ব‌লেন , অত্র এলাকায় মাদক দ্রব্য সেবন ও কি‌শোর গ্যাং , চোর , ডাকাত সহ দে‌শের আইন শৃঙ্খলা বি‌রোধী কোন কাজ কর‌লে তাদের বিরু‌দ্ধে স‌র্বোচ্চ ব্যাবস্থা গ্রহন করা হ‌বে , এ‌তে সকল জনগ‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতা কামনা ক‌রেন তি‌নি ।