
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
মহান বিজয় দিবসে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের টেকনাফ উপজেলা শাখার সভাপতি, জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি এস এন কায়সার জুয়েল ও সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ অভির নেতৃত্বে শহীদদের স্মরণে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার টেকনা প্রতিনিধি মোহাম্মদ ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর আকাশ, দপ্তর সম্পাদক নাফ নিউজ টোয়েন্টিফোর টেকনাফ প্রতিনিধি শাহিন আলম প্রমুখ।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাথে জড়িত সকল সাংবাদিকরা নীতি নৈতিকতাকে সাথে নিয়ে পেশাদারিত্বকে সমুন্নত রেখে দেশ ও জাতি গঠনে অপরিসীম ভূমিকা পালন করছে।
