চাঁদপুরে গোপালগঞ্জের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে একটি বাগান থেকে শিলা খানম (২৮) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেন। শিলা খানম গোপালগঞ্জ জেলা সদরের করপাড়া সরদার বাড়ীর মো. মুনছার খানের মেয়ে।

মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, সকাল ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর মৈশাদী গ্রামের আদুর খাঁর বাড়ীর সামনের বাগানে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে ওই নারীর পরিচয় শনাক্ত করেন।

চেয়ারম্যান আরো জানান, এখন পর্যন্ত ওই নারীর কোন আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি। আমাদের এলাকায় তার কোন আত্মীয় স্বজন আছে কিনা তাও জানিনা। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা এবং বাকী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর জেলার মৈশাদী ইউনিয়নের একটি বাড়ির বাগানে এক নারীর লাশ পাওয়া গিয়েছে। সঙ্গে থাকা ব্যাগের ভেতর এই আইডি কার্ড ছিল। আইডি কার্ডের তথ্যানুযায়ী মেয়েটির নাম শিলা। বাড়ি গোপালগঞ্জ। মেয়েটির পরিচিত কেউ থাকলে চাঁদপুর সদর থানায় যোগাযোগ করতে পারেন।