টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুড়া এলাকার মৃত কালা চাঁনের ছেলে হাবিব উল্লাহ(৩২)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (১০ ডিসেম্বর) রাতে 

র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়য়ের উদ্দেশ্যে অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হাবিব উল্লাহ নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হলেও ২ ও ৩নং আসামীরা অন্ধকারে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এসময়ে ধৃত আসামীকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারে নাই। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত থেকে  সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় যে, সে পলাতক আসামীদ্বয়ের সহিত যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল এবং দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়। 

তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ 

আটককৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।