৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ৫ দিন ব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

ভ্রাম্যমাণ বইমেলা আগামী ৩ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলবে। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে ৩০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় রয়েছে।

বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন অতিথিরা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলায় এসে স্টল থেকে বই নিয়ে পড়তে দেখা যায়।  

বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শারীরিক স্বস্থ্যের জন্য দুধ যেমন উপকারী, মানসিক স্বাস্থ্যের জন্য তেমন উপকারী হচ্ছে বই।