হিরাপুর একঝাঁক তরুণ সংঘ ক্লাব এর উদ্যোগে রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিরাপুর একঝাঁক তরুণ সংঘ ক্লাব এর উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে।
মঙ্গলবার সকালে হিরাপুর-দুধ রাজপুরের সংযোগ সড়কে মজুমদার বাড়ির সামনে তিন রাস্তা মোড় রাস্তাটি সংস্কার কাজ করা হয়।
জানা যায়, হিরাপুর-দুধ রাজপুরের তিন রাস্তা মোড়ের রাস্তাটি খানাখন্দে ভরা। এতে যানবাহন চালক, যাত্রী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এলজি আইডি এই রাস্তাটি সংস্কার অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। জনগণকে এ ভোগান্তির হাত থেকে রক্ষা করতে সংগঠনটির উদ্যোগে রাস্তায় মাটি, ইট বিছিয়ে ও রাবিশ দিয়ে সংস্কার করা হয়। পথচারী হাবিবুর রহমান,রাজু, জাহিদ, শিক্ষার্থী তামিম, আয়েশা,রুমা,তনু, ইমাম, হাবিব বলেন, রাস্তাটা যানবাহন চলাচলে একদম উপযোগী না। অটোতে এলে অনেক সময় ঝাঁকিতে আমাদের সমস্যা হয়। বৃষ্টির দিনে এটি দিয়ে চলাচল করা যায় না।
এ বিষয়ে জানতে চাইলে হিরাপুর একঝাঁক তরুণ সংঘ ক্লাব আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর মজুমদার বলেন, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এটি এই অবস্থায় থাকায় গর্ত অনেক বড় হয়ে যাচ্ছিল। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। তাই আমরা নিজ উদ্যোগে মাটি ও কংক্রিট দিয়ে এটি সংস্কার করেছি।
উল্লেখ্য,হিরাপুর একঝাঁক তরুণ সংঘ ক্লাব নামের স্বেচ্ছাসেবী এ সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে এই সংগঠনের কর্মীরা হিরাপুরের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করেছে এবং রমজান মাসে গরিব ও অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
এ ছাড়া দরিদ্র শিশুদের পড়াশোনায় সহযোগিতা করা হয় এই সংগঠনটির মাধ্যমে। এ সময় আরো উপস্থিত ছিলেন হিরাপুর একঝাঁক তরুণ সংঘ ক্লাবের সদস্য মোঃ লিটন হাজারী, মোঃ মাসুদ মজুমদার, মোঃ রাজু জমদ্দার, মোঃ ফারুক, মোঃ পাখির আলী, মোঃ রাজু , মোঃ তানজিল, মোঃজাহিদ সহ প্রমুখ।