হামলার প্রতিবাদ ও ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষো

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার কোটবাড়ি এলাকায় পলিটেকনিকের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ রোববার (২০ এপ্রিল) দুপুরের দিকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন – ছাত্র প্রতিনিধি নওশিন আবির নিভীর, অন্তর ও সাজু প্রমুখ।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকারে ছয় দফা দাবিতে আন্দোলন করছি আমরা। ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুতসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।