
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের এক বছর পূর্তি উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) রিপাত জাহানের নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহীর কার্যালয়ে গিয়ে এ ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার আবুল কালাম, প্রধান সহকারী জাহাঙ্গীর আলম, পেশকার গোলাম চিশতী, নাজির কাম ক্যাশিয়ার সোহাগ হোসেন, সাটিফিকেট সহকারী লিনিয়া আহম্মেদ অরণী, অফিস সহকারী সোহেল ও নুর হোসেন।
