
মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা : সরকারি সফরে রায়পুরা আসেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বেলা ১২টায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে রায়পুরার উদ্দেশ্যে রওনা দেন পথের মধ্যে খানা বাড়ি রেল স্টেশনের পাশে রায়পুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাশেঁর মাচার উপর সবজি চাষপ্রকল্পের উদ্বোধন করেন, পরে রায়পুরা উপজেলা পরিষদে পৌঁছিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন, পড়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন, এবংবিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ব্যাপারে আলোচনা করেন, আলোচনার শুরুতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো:কামরুল ইসলাম, সিনিয়র কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত প্রাপ্ত উপকারভোগী খালেদা বেগম তাদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন,বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন এই সরকারকে সকলেই সহযোগিতা করতে হবে এবং সামনে আগামী জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন গোষ্ঠী কোন অবস্থাতেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের কে নির্দেশ প্রদান করেন, পরে এ ডি বি আওতায় দোস্ত অসহায় ও দারিদ্র্য নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন, বিভাগীয় কমিশনােরর এর সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী, সহকারী পুলিশ সুপার বায়োজিট আহমেদ,নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাগন, দুপুর মধ্যাহ্ন ভোজের পর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় পরিদর্শন, সেরাজনগর এম এ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
