সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দোয়ারর আয়োজন করেন ইস্কান্দার মির্জা শামিম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা চেয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ইস্কান্দার মির্জা শামিম।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন মসজিদে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন ইস্কান্দার মির্জা শামিম।

দোয়ার অনুষ্ঠানগুলোতে দলটির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। বিকালে কমলনগর উপজেলার হাজিরহাট দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইস্কান্দার মির্জা শামিম, কমলনগর উপজেলা আওয়ামীলীগ নেতা ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু সহ দলটির নেতাকর্মীরা। এসময় মহান আল্লাহ তায়ালার দরবারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা চেয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে, সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।