সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় ৪ গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

ঈদকে সামনে রেখে চোরাচালান ঠেকাতে তৎপরতা জোরদার

 ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ :  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা যায়, ১২ মে রাত ১২টা ৪৫ মিনিটে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে অভিযান পরিচালনা করে গরুগুলো জব্দ করে। স্থানটি শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায়।

জব্দকৃত গরুগুলো পরে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবির তথ্যমতে, চলতি মে মাসে ৫৩ বিজিবির অভিযানে মোট ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।