লক্ষ্মীপুরে ৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক মহাসড়কে ডিবি পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি মো. আবুল কালাম (৪২)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।