সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • সিলেট প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম)। নিহতদের মধ্যে ৪ জন হলেন- ওই গাড়ীর চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

এদিকে, বিকেলে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজন মারা গেছেন। তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।