
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রথম দিনেই রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাইয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমসহ তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার জানান, প্রার্থীদের দাখিলকৃত ভোটার সমর্থন তালিকায় ১ শতাংশ স্বাক্ষর ও তথ্যের অসঙ্গতি পাওয়া গেছে। সেই কারণে বিধি অনুযায়ী তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া তিন স্বতন্ত্র প্রার্থী:
ডা. শহিদুল আলম (বিএনপির বিদ্রোহী),
এসএ আসফউদ্দৌলা খান,
আসলাম আল মেহেদী।
এছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ ওয়েজ কুরুনীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে অতিরিক্ত যাচাই প্রয়োজন হওয়ায়।
বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা:
কাজী আলাউদ্দীন (বিএনপি),
হাফেজ মুহাঃ রবিউল বাসার (জামায়াতে ইসলামী),
মোঃ আলিফ হোসেন (জাতীয় পার্টি),
রুবেল হোসেন (বিএমজেপি)।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছ ও আইনানুগভাবে সম্পন্ন হয়েছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
