সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি : ‘সচেতন হোন, নিয়মিত হাত ধোন’— এ স্লোগানে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিন্দুপদ পাল।

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মো. তৈমুর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন এবং সাতক্ষীরা পুলিশ হাসপাতালের ইনচার্জ মো. পাভেল রাজ্জাক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান সহকারী ইব্রাহিম হোসেন রিপন, ক্যাশিয়ার মো. শাখাওয়াত হোসেন, অফিস সহকারী শেখ ওয়ালিদ হোসেন এবং ডিআরআরের ডেপুটি ডিরেক্টর আনজির হোসেন।

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, তথ্যচিত্র ও হাতে-কলমে প্রদর্শনীর আয়োজন করা হয়।