সমাজসেবা অধিদপ্তরের আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বরিশালে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

বরিশাল প্রতিনিধি: বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সরকারি শিশু পরিবার (দক্ষিণ)-এ আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী, এবং স্থানীয় সরকার উপ-পরিচালক দীনেশ সরকার।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক সাজ্জাদ পারভেজ। এছাড়া বিভাগীয় ও জেলা সমাজসেবা কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।