শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

বৌদ্ধ স¤প্রদায় প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশে মাঝে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রæপ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান,আজ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা সরকারি ছুটি হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।পরেদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুই দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে শনিবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।