
সিরাজুল ইসলাম সাতক্ষীরা: শ্যামনগরের মুন্সীগঞ্জ ফরেস্ট টহল ফাঁড়ীর সদস্যরা অভিযান চালিয়ে শামুক ও ঝিনুক বোঝাই একটি নৌকা উদ্ধার করেছে। শনিবার (০২আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদী থেকে অবৈধভাবে শামুক ও ঝিনুক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে শামুক-ঝিনুক কুড়িয়ে প্রথমে তা মজুদ করে এবং পরে পাচারের উদ্দেশ্যে বড় আকারে বহনের ব্যবস্থা করে। বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি সরাসরি নদী সংরক্ষণ আইন এবং পরিবেশ সুরক্ষা আইনের পরিপন্থী।
বাংলাদেশের নদী আইন অনুযায়ী, শামুক ও ঝিনুক কুড়ানো এবং তা পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ, এসব জলজ প্রাণী নদীর জীববৈচিত্র্য ও ইকোসিস্টেম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরণের অপরাধ নদী ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফরেস্ট টহল ফাঁড়ী ইনচার্জ বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাচার চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
