শহীদ মাও. কাউছার হামিদ (মিলন) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর সদর উপজেলা ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়ন (চন্দ্রগঞ্জ থানা শাখা)-এর উদ্যোগে আজ রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ বিক্ষোভ মিছিলটি আয়োজিত হয় সদ্য নিহত জামায়াত নেতা মাওলানা কাউছার হামিদ (মিলন) এর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির (ফাঁসির) দাবিতে। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানা আমির নুর মোহাম্মদ রাসেল, সেক্রেটারী এ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, ইউনিয়ন আমির মাওলানা রুহুল আমিন, মোঃ সামির শহীদ মাও. কাউছার হামিদের পুত্র।

বক্তারা এ সময় বলেন, “নিরপরাধ ও জনকল্যাণে নিবেদিত একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা কাপুরুষোচিত ও মানবতা বিরোধী।” তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।