লক্ষ্মীপুর মডেল থানা পুলিশকে ফুল দেয়ে বরণ করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর মডেল থানা এক সপ্তাহ কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। 

আজ সোমবার (১২ আগস্ট) বিকালে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানা পুলিশ ও শহরের বিভিন্ন পয়েন্ট নিয়োজিত ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মিমু মাহমুদ, শাহিন আলম ভূঁইয়া, আবিদ হাসান, রাকিবুল হাসান চাঁদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আবদুর রহমান, আশরাফুল ইসলাম তুহিন, আব্দুল আজিজ, তাওহিদ ইয়াছিন ইফাদ, তুহিন, সোহাগ প্রমূখ।

ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু বলেন, লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। তারা কাজ শুরু করেছেন বলে আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’